ক্যামেরা কিনলেন? কয়েকদিন পরই মেমোরি কার্ড নষ্ট!

একবার ভাবুন তো..!! ক্যামেরা কিনলেন, কয়েকদিন পরই মেমোরি কার্ড নষ্ট!বারবার Memory Card Error, রেকর্ডিং বন্ধ, Playback হচ্ছে না?তাহলে কি সত্যিই ক্যামেরাটা খারাপ? নাকি আসল সমস্যাটা অন্য কোথাও?

ক্যামেরা কিনলেন, কয়েকদিন পরই মেমোরি কার্ড নষ্ট!

চলুন আজ সেই গোপন বিষয়টাই জেনে নিই:-

অনেকেই মনে করেন, 2K বা 4K ক্যামেরার কারণেই মেমোরি কার্ড নষ্ট হয়। কিন্তু বাস্তবে বেশিরভাগ সময় সমস্যাটা ক্যামেরায় নয়, ভুল মেমোরি কার্ড ব্যবহারে।আমরা সাধারণত মোবাইলে যে MicroSD Card ব্যবহার করি, সেটাই খুলে ক্যামেরায় লাগিয়ে দিই।



কিন্তু একটা বিষয় কি জানেন?


মোবাইলে আমরা মাঝে মাঝে ছবি তুলি, কয়েক মিনিট ভিডিও করি। আর CCTV ক্যামেরা?

এটা তো দিনে ২৪ ঘণ্টা, সপ্তাহে ৭ দিন একটানা ভিডিও রেকর্ড করতে থাকে।

এই টানা কাজের চাপ অনেক সাধারণ মেমোরি কার্ড নিতে পারে না। ফলে কিছুদিন পর শুরু হয়—

❌ Memory Card Error

❌ ভিডিও রেকর্ড বন্ধ

❌ Playback সমস্যা

❌ কার্ড নষ্ট হয়ে যাওয়া


তাহলে সমাধান কী?

খুব সহজ!! CCTV ক্যামেরার জন্য তৈরি High Endurance বা Surveillance Grade মেমোরি কার্ড ব্যবহার করুন।

অন্তত Class 10 / UHS-I (U1 বা U3) স্পিডের ভালো ব্র্যান্ডের কার্ড নিন। সম্ভব হলে ক্যামেরা কোম্পানির নিজস্ব বা তাদের সুপারিশকৃত মেমোরি কার্ড ব্যবহার করুন।

মনে রাখবেন, দামি ক্যামেরা কিনলেই হবে না। তার সঙ্গে যদি সঠিক মেমোরি কার্ড ব্যবহার না করেন, তাহলে সমস্যার শেষ থাকবে না।

আপনার ক্যামেরায় কি কখনো Memory Card Error বা Playback সমস্যা হয়েছে? কমেন্টে জানাতে পারেন।

3/related/default